সোমবার, ৫ নভেম্বর, ২০১২

বাংলা লেখা বাঙ্গালীর পক্ষে সোজা কি ?



বাংলাতে কিছু লেখা অত সোজা বলে মনে হলেও কাজের বেলায় দেখা যাচ্ছে জিনিষটা বেশ কঠিন, বিশেষ করে যদি কোন ব্যাকরণ-বিশারদ আপনাকে সাহায্য করার জন্য উদ্গ্রীব হন। ব্যাপারটা হচ্ছে আমরা কোন শব্দের আগে উপসর্গ লাগিয়ে নতুন শব্দ তৈরী করি, যদিও কিছু শব্দের আগে কিছু উপসর্গ আমরা দেখতে পাইনা। যেমন আমরা বাদ শব্দের আগে উপসর্গগুলিকে যদি দেখি তবে কি পাব?
পরা +বাদ = ??নি+ বাদ= ??নির+বাদ= ??অভি+বাদ =??উত+বাদ=??।  অতি+বাদ=?? পরি +বাদ= ??অপি +বাদ= ??আ+বাদ =??
অথচ আমরা  পরাভব, নিমন্ত্রন, নিরাপদ, অভিবাদন, উতপত্তি, অতিশয়, পরিণতি, আনত এর মত শব্দ পাই। তাহলে দেখতে পাচ্ছি সব উপসর্গ, যে কোন শব্দের সাথে যাবে না।  ভেবেছিলাম আমার দরকার মতন উপসর্গ লাগিয়ে নিতে পারব। তাহলে অপশক্তি র মত আমি কি অপদেশ লিখতে পারব? ( আদেশ, নির্দেশ, উপদেশ, প্রদেশ, সন্দেশ সব পেয়েছি, অবশ্যি রসগোল্লা পাইনি)   এখানেই আমার মতন লোকেদের বিপদ। কে কার সাথে গাঁটছড়া বাঁধবে তা ঠিক করার মতন ঘটক কোথায় পাব?  আমি ছাতা বগলে নিয়ে ধুতি শার্ট পরে চটি পায়ে চলি না। অতএব আমি ফেল। আবার এই উপসর্গরা যে চিরকাল আইবুড়ো থাকে বা থাকবে তাও নয়। কে কখন কার সাথে জোট বেঁধে বিরাট বাংলা শব্দ সমূদ্রে  যে কোথায় সাঁতার কাটছে তা কে জানে। আর তা ছাড়া এই শব্দের উপসর্গরা, কিন্তু রোগের উপসর্গের চেয়ে কম কিছু নয়। রোগের উপসর্গ তার আবির্ভাব এবং অধিষ্ঠান বুঝতে সাহায্য করে, কিন্তু শব্দের উপসর্গরা এসে যার ঘাড়ে চাপে তার চেহারাটাই বদলে দেয়।
আমার সাহায্যকারী (একে আমরা কি পন্ডিত মশাই বলতে পারি?) মহাশয় আমাকে রোজ অভিধান কিনতে বলেন। আমি বলি, ধান থেকে চাল হয় তাই সেটা কিনতে পারি, কিন্তু অভিধান থেকে কি হয় যে সেটা কিনব? তিনি রাগ করে বলেন তুই চিরকাল মুর্খই থাকবি। আমি ভাবি একটা মুখে খাবার দিতে পারিনা, আবার রেফ যুক্ত মুখকে কি করে খাওয়াব।
শব্দচয়ন এর গণ্ডগোল ছেড়ে এবার দেখি লেখার যন্ত্রপাতির ব্যপারকে। আগে ছিল খাগের কলম। মাদার গাছের ছাল জলে ফুটিয়ে খয়ের মিশিয়ে বা লোহার সাথে নিশাদল মিলিয়ে কালি তৈরী করে শুখনো তালপাতার উপর খাগের কলম দিয়ে লেখা হত। আজকাল জলা জমি বুজিয়ে উঁচু উঁচু বাড়ী উঠছে, খাগ আর পাওয়া যায়না। আমি কি দিয়ে লিখব ভাবতে শুরু করার পরে নাতি হলেন উপদেষ্টা। বলে "ওসব ম্যামথদের আমলের জিনিষ নিয়ে কাজ হবে না। তুমি কম্প্যুটারে লেখ"যখন জিজ্ঞেস করি আমাকে কি ঠেলাগাড়ীতে কম্প্যুটার নিয়ে এখানে ওখানে যেতে হবে। নাতি বলে "তা কেন? ট্যাবলেট দিয়ে লিখবে। আর ভারী তো তুমি এদিক ওদিক যাও"দেখলাম মন্দ কথা নয়। কম্প্যুটারে চাবি টিপে টিপে লেখা যাচ্ছে। বুঝলাম আমার নাতির ছেলে বা নাতিরা কিছু লেখা  মানে কম্প্যুটারে চাবি টেপা ছাড়া আর কিছু জানবে না। ে কার লিখতে উপর থেকে নীচে না নীচের থেকে উপরে হাত ফেরাতে হয় সেটা ওদের অজানাই থেকে যাবে।

আমি কিন্তু আজকে সেই সে দিন কি ভয়ঙ্কর তা ভাবছি। লোকেরা চিঠি লিখছে না। কেউ কিছু কলম পেন্সিল দিয়ে লিখছে না। গাছ কাটা বন্ধ হয়েছে। গাছে গাছে পৃথিবী ঘন ছায়াময় জঙ্গলে বদলে গেছে। আর আমরা হাতে মিনি ট্যাবলেট নিয়ে তাতে বই পড়ছি, কথা বলছি, কিন্তু না লিখে লিখে আঙ্গুলের চেহারা বদলে ফেলেছি। কিছু খুব দরকার হলে প্রচুর কষ্ট করে লিখছি।

কি হবে তখন?  

শনিবার, ৩ নভেম্বর, ২০১২

Heated discussion between old couple

An old couple had some hot discussion between them while expecting their grandchildren's visit to them. Gran-ma wanted to pamper her grandchildren, while the old man has to think about the fiscal issue, but at the same time he does not want to antagonize his better half. The video is in bangla language and below is the translation (what was possible by me)





Discussion we had in the morning
When I switched on my TV
Entry was taken by madam                          
"Stop it man. And now listen to me
Children will be coming today
Have got lot of work on hand
Go to the market and buy something."
Switching off my TV,
I asked  her highness
"Oh ma'am, you are my only cook.
I am only a marketeer
Order me what I've to bring
Chicken, Mutton, Salmon or Carp,
Gourd, pumpkin or creepers,
Drumstick or fenugreek leaves?"
She became enraged and said
"What do you think man?
Are they kids
that I will feed them green vegetables
Go, get about a score of tiger prawn
Should be of good sizes
They like it when cooked on pressure."
Feeling impending stroke,
I took out from my pocket  
Double dose of Sorbritrate
And put those in mouth
Said somehow feebly,
"Better you put me in the pot
I will be more tasty and hot"
She said,
"Why do you utter such nonsense?
I will die first leaving you here"
"So let it be
But let me go now
Fisher-women will leave if I don't go now
Then you have to clean those prawns
I can't, since my finger is paining
allow me to proceed                  
and please close the door."

Please tell me how am I fared.Comments are eagerly awaited.
          Dilipkumar Bandyopadhyay


শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

বাজারের আগে স্বামীস্ত্রীর কথোপকথন


সকালের বাজারের আগের কথা



খবর শুনব বলে চালিয়েছিলাম টিভি 
 তেড়ে ফুঁড়ে ঘরে ঢুকলেন বিবি
"বন্ধ করো তোমার ওটা,
শোন আমার কথা কটা,
নাতিরা আসছে আজ
হাতে আমার অনেক কাজ,
নিয়ে এস কিনে কিছু
এত বলি ফিরলেন পিছু
বন্ধ করে টিভি খানি
শুধালাম – "হে রাণি,
রাঁধতে তো তোমাকেই হবে
কহ তবে কি বাজার হবে?
আমি তো বাজার সরকার
বলে ফেল কি দরকার।
চিকেন, খাসী, ইলিশ কি রুই
ঝিঙে পটল, কুমড়ো পুঁই
সজনে ডাঁটা, মেথীর শাক
অমনি হল প্রচন্ড রাগ
"নাতিরা আমার নয়কো ছাগ
যে আমি তাদের খাওয়াব শাগ
গলদা চিংড়ি দেখে শুনে
নেবে গোটা কুড়ি কিনে,
পছন্দ ওদের চিংড়ী ভাপে
যদি হয় বড় মাপে
এই না শুনে আমি স্ট্রেট
পকেট থেকে সরবিট্রেট নিয়ে
জীভের তলায় দিয়ে
খাবি খেয়ে বলি, "এখন তো মাসের শেষ
আমাকে ভাপে দিলে জমবে বেশ"
উত্তর এল – "বালাই ষাট
হয়েছে আমার ঘাট,
কি সব অলুক্ষুণে কথা
মনে আমার দেয় গো ব্যথা
বেচে থাক আমার শাঁখা সিঁদুর
হও যেন তুমি বিধুর
মরব আমি তোমার আগে
ভুগবে তুমি উল্টো রাগে"
বলি আমি, "শুভমস্তু
তাই হবে, তথাস্তু!
কিন্তু আর দেরী হলে
মেছুনীরা যাবে চলে
আস্ত চিংড়ি নিয়ে
ছাড়াবে কি তুমি প্রিয়ে
করবে কে পরিস্কার
আঙ্গুলেতে ব্যথা আমার
যাই তবে ওগো প্রিয়ে
এখন দরজাটা দাও দিয়ে।


আপনাদের কত টুকু ভাল লেগেছে তা জানালে আমার উৎসাহ বাড়বে।নীচে কমেন্টস এ লিখে দেবেন।  ..... দিলীপ কুমার 

My questions to you


My question to you all. I have lost my way please help me out.


The translation of the poem will be something like this :-


"In which direction should I go?
Find alleys in every direction
How to find out which leads where?
Now what should I do
Can't find anyone to guide me
Might have taken a wrong turn at the earlier junction
Now I have to retrace back all the way
My better half is waiting for me at the Shyambazar crossing
Will thrash me out if I am late
So please help me out if you know the way."

Please give your valuable comments at the end of the post. It will be highly appreciated......... Dilip Kumar

নামের মাহাত্ম্য


আমার কোন একটা জিনিষ যেটা আমার চেয়ে অন্য লোকে বেশী ব্যবহার করে একথা কাউকে জিজ্ঞাসা করলে ঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা খুব কম হবে। উত্তরটা হচ্ছে আমার নাম। ছোটবেলায় বাবামা আদর করে অনেক সময় এমন নাম রাখেন যেটার মানে আমাদের জানা থাকার সম্ভাবনা কম। যেমন অয়নান্ত। বড় নাম সুর্য্যতিলক কেন? সূর্য্য কিম্বা তিলক হলেই চলত। এক তো বানান ভূল হবার সম্ভাবনা আর তাছাড়া লিখতেও তো সময় লাগে। আবার যাদের ছোট নাম রাখার ইচ্ছে, তারা আজকাল দু অক্ষর থেকে এক অক্ষরের দিকে পা বাড়িয়েছেন। কিন্তু মজা এই যে তারা কেউই ভাবতে পারেন না স্কুল কলেজ বা বন্ধু বান্ধবদের পাল্লায় পরে তাদের দেওয়া অত সুন্দর নামটার হাল কি হতে পারে। নবেন্দু হয়ে গেল নবু, হরিশচন্দ্র হলেন হরে। অনুরাধাকে অনু বা রাধা করা যেতে পারে কিন্তু প্রেমশঙ্করকে না করা যাবে প্রেম, না শঙ্কর খুব সম্ভবত কলেজে ওটা হবে পিএস। তবে মানিকচন্দ্র কে কি মাসি বলা যেতে পারে (মানিকের মা আর চন্দ্রর সি)?
আমার নাম দিলীপ তাকে ছোট করতে অসুবিধা হতে পারে তাই পদবীর উপর আক্রমন করে ব্যানার্জী থেকে করা হল সেটা ব্যান। এই নাম দেওয়ার মালিক আব্রাহামকে আমি বানালাম আবু আর তার থেকে বু। এবার আমাদের দুজন কে একসাথে দেখলে অন্যরা আমাদের ডাকত ব্যানবু বা ব্যাম্বু। ডাকটা শুনে কি বাঁশ দেবার ইচ্ছে হয়না?
এ অভ্যাসটা বোধহয় কম কথা বলে শক্তি সঞ্চয়ের জন্য। কিন্তু শীলা বলতে যত সময় বা নিশ্বাসের খরচ হয়, শিলী বলতে তার থেকে কম হয় না। তবে এই অভ্যাস টা কেন?
এবার আসা যাক বিশেষ নামের দিকে। আগেই বলেছি আজকাল কিছু লোকেরা দুই অক্ষর থেকে এক অক্ষরের নাম রাখছেন। যেমন শ্রী, ধী। এদের ছোট করব কি ভাবে? পদবী ছোট করে। যদি নামটা শ্রী দে হয় তবে?

লেখাটা আপনাদের ভাল লাগল কিনা জানাতে ভুল্বেন না। নীচে কমেন্টস এ লিখে দেবেন।.. .. .. দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

advice of grandpa


The english translation of what I have written is given below

In olden days we had Rubik Cone
Now you require an i-phone
Boys had stag party
didn't go for mixed party
If it happens today
definitely, you will be termed gay
take my advice without any delay
start dating with your classmate girlfriend
take her to the beaches, holding hand
or to a cinema upper stand
have I to tell further, my boy
unless you want to miss the joy.

Please do not forget to suggest anything to improve my efforts.
With best wishes .....
Dilip Kumar Bandyopadhyay

বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

২০১২ সালের পুজার আরও কিছু ছবি

এর আগের দুটো পোস্টে  সপ্তমীর রাতের অনুষ্ঠানের কিছু ছবি দিয়েছিলাম। অষ্টমীর দিন আমার শরীর সাথ না দেওয়াতে আর পূজা দেখতে যাওয়া হয়ে অঠে নি।
নবমীর দিনের কিছু ছবি এখানে দিলাম
নবমীর দিনের বেলায় পূজা
                                        নবমী পুজার আরতি
                                              নবমীর বলি
                                                কুমারী পূজা
                                 শ্রীমতী বর্নালী রায় শিকদারের ধুনুচী নাচ
                               শ্রীমতী তুলিকা দেবনাথের ধুনুচী নাচ
পুজা শেষ। মা চলে গেলেন তার মার ঘর থেকে। আসছে বছর আবার আসবেন। যদি সুস্থে থাকি তবে আবার আসছে বছরের কথা লিখতে পারব।
তবে নিশ্চয় জানি আসছে বছর আবার হবে।