FacebookPages লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
FacebookPages লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫

বুড়ী আর তার খড়ের ষাঁড় (উক্রেইনের উপকথা)


 কোন এক সময়ে এক গাঁয়ে এক বুড়ো আর বুড়ি থাকত। বুড়ি ঘরে বসে চরখাতে সুতো কাটে আর বুড়ো বাইরে ঘুরে ঘুরে ছাদে আলকাতরা লাগান কাজ করে। দুজনের আর কেউ নেই, আর যা কিছু তাঁদের রোজগার হয় তার সমস্তটাই খাবারখরচে চলে যায়।জমা বলে কিছু আর থাকে না। একদিন বুড়ি এই নিয়ে বুড়োর সাথে কিছু কথা হবার পরে তাঁকে বলে, “তুমি একটা কাজ কর, আমাকে একটা ষাঁড় এনে দাও। বুড়ো বলে, “ষাঁড় কোথা থেকে হবে”। বুড়ী বলে, “খড় পাকিয়ে নিয়ে তাই দিয়ে বানিয়ে দাও না। আর তার পরে ওটার গায়ে আলকাতরা লেপে দিও”। “পাগল কোথাকার। খড়ের ষাঁড়ে আলকাতরা মাখিয়ে দিয়ে কি করবে শুনি”, বুড়ো জিজ্ঞেস করে। বুড়ী বলে, “আমি জানি ওটা দিয়ে আমি কি করব, তোমাকে তো কিছু করতে বলছি না। তুমি খালি ওটা আমাকে বানিয়ে দাও”। নিজেদের মধ্যে ঝগড়া করে কি হবে, তাই বুড়ো কিছু খড় নিল আর তাই দিয়ে রাতে বসে একটা ষাঁড় বানিয়ে তাতে আলকাতরা লেপে দিল।
 ষাঁড় তৈরী। পরের দিন সকালে বুড়ী উঠে সেই ষাঁড়টাকে নিয়ে বার হল। সাথে তার চরখাটাও নিয়ে মাঠে গেল। আর মাঠে গিয়ে সেই ষাঁড়টাকে ছেড়ে দিয়ে সে সুতো কাটতে বসে গেল। সুতো কাটে আর গান গায়। “ছোট্ট ষাঁড় আমার, সুতো কাটি আমি এবার মাঠে চড়ে বেড়াও তুমি চলে এস ডাকি যখনই”। এই গায় আর সুতো কাটতে থাকে। কাটতে কাটতে বেলা অনেক হল, বুড়ি ঘুমিয়েই পড়ল। এখন কাছেই ছিল একটা ভালুক। সেই ভালুকড়টা এসে ঐ খড়ের ষাঁড়কে জিজ্ঞেস করে, “তুমি কে হে”। ষাঁড় বলে, “আমি খড়ের ষাঁড়”। ভালুক বলে ওঠে, “আমায় একটু আলকাতরা দিতে পার, আমার সারা গায়ে যে কাটাছেড়া গুলো আছে, সেগুলো তাহলে তাড়াতাড়ি সারতে পারে”। কিন্তু ষাঁড়ের থেকে কোন জবাব এল না। রেগে গিয়ে ভালুক ঠিক করল, যে তাঁকে যখন ষাঁড় দেইনি, তখন সে নিজেই আলকাতরা নিয়ে নেবে। পড়ল ঝাঁপিয়ে আর গেল সেই আলকাতরাতে আটকে । যত নড়াচড়া করে ছাড়াতে চেষ্টা করে, আরও আটকে যায়। বাধ্য হয়ে সে ঐ ষাঁড়কে সাথে করেই বনের দিকে রওয়ানা দিল।
 এদিকে বুড়ী ঘুম ভেঙ্গে দেখে যে তার ষাঁড় সেখানে নেই। ঘরে চলে গেল কি? এই ভাবতে ভাবতে একটু এগোতেই দেখে ষাঁড় আর ভালুক একসাথে আটকে পড়ে আছে। উর্ধশ্বাসে ঘরে পৌঁছে বুড়োকে বলে, “দেখ এসে, আমার ষাঁড় কি রকম ভালুক ধরেছে”। বুড়ো গিয়ে দেখে সত্যি তাই। সে তাদের নিয়ে এসে ভালুক কে ভাঁড়ারঘরে আটকে রেখে দিল। পরের দিন সকালে বুড়ী আবার তার চরখা নিয়ে আর ষাঁড়কে সাথে নিয়ে গেল মাঠে। আবার সেই রকম ঝিমতে ঝিমতে ঘুমিয়ে পড়ল। এবার এল এক নেকড়ে। এসে ষাঁড়কে জিজ্ঞেস করে, “তুমি কে হে”? ষাঁড় বলে, “আমি আলকাতরা মাখানো খড়ের ষাঁড়”। নেকড়ে ষাঁড়ের কাছে আলকাতরা চাইল এই বলে যে কুকুরের সাথে তার লড়াইয়ে গায়ে নানান জায়গাতে কেটে ছড়ে গেছে। আলকাতরা পেলে সেগুলো তাড়াতাড়ি সেরে যাবে। ষাঁড় যখন বললে নেকড়েকে নিজেই নিয়ে নিতে, তখন নেকড়ে ষাড়ের থেকে আলকাতরা নিতে গিয়ে ঐ আলকাতরাতে গেল আটকে। অনেক চেষ্টা করেও ছাড়াতে পারল না। শেষে তাঁকে নিয়েই নেকড়ে ঘরের দিকে রওয়ানা দিল কিনতু অল্প দূরে গিয়েই শ্রান্ত হয়ে ঝিমিয়ে পড়ল। বুড়ী ঘুম থেকে উঠে দেখে তার ষাঁড় নেই। এদিক ওদিক খুঁজে দেখে নেকড়ে আর ষাঁড় একসাথে পড়ে আছে। এক দৌড়ে ঘরে গিয়ে বুড়োকে সব বলল। বুড়ো এসে দেখে সত্যি নেকড়ে আর ষাঁড় একসাথে পড়ে রয়েছে। তাঁদের ঘরে নিয়ে গিয়ে নেকড়েটাকে আলাদা করে নিয়ে ভাঁড়ার ঘরে বন্দী করে রেখে দিল।
পরের দিন আবার সেই রকম বুড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে আর এক শেয়াল এসে আলকাতরা চায়। বলে কুকুরগুলোর সাথে মারামারীতে তার গায়ে অনেক চোট লেগেছে আর আলকাতরা পেলে সেগুলো তাড়াতাড়ি সেরে যাবে। ষাঁড় তাকে বলে নিজে এসে নিয়ে নিতে। আর হল কি। যেই নিতে গেছে অমনি শেয়াল গেল সেই আলকাতরাতে আটকে। কিছুতেই ছাড়াতে পারে না। চললে শেয়াল ষাঁড়কে টানতে টানতে তার আস্তানার দিকে। এদিকে বুড়ী ঘুম ভেঙ্গে দেখে তার ষাঁড় নেই। আর পরে দেখতে পেল যে ষাঁড়ের সাথে শেয়াল আটকা পড়েছে। এক দৌড় ঘরের দিকে। গিয়ে বুড়োকে ডেকে আনল। বুড়ো এসে শেয়াল কে নিয়ে বন্দি করল তার ভাঁড়ার ঘরে।
আর পরের দিন ঠিক এই ভাবেই এসে ধরা পড়ল এক খরগোস।
পরের দিন সকালে উঠে বুড়ো তো তার ছুরীতে বসে বসে শান দিচ্ছে। ভালুক দেখে জিজ্ঞেস করে, “ওটা কি করছ গো”? বুড়ো বলে, “ছুরীটাতে ধার দিচ্ছি। তোমাকে মেরে গাঁয়ের ছালটা দিয়ে আমাদের দুজনের জন্য একটা করে কোট তৈরী হয়ে যাবে। যা ঠান্ডা পড়ছে আজকাল”। ভালুক বলে, “আমাকে মের না। আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে অনেক অনেক মধু এনে দেব। তাতে তোমার অনেক টাকা হয়ে যাবে”। বুড়ো বলে, “তাহলে ছেড়ে দিচ্ছি, কিন্তু অতি অবশ্যই এনে দিবি”। এই বলে ভালুককে ছেড়ে দিল। আবার ভাঁড়ারের দরজার কাছে বসে বুড়ো ছুরিতে শান দিতে শুরু করল। এবার নেকড়ে তাঁকে জিজ্ঞেস করে ওটা দিয়ে কি করবে। বুড়ো বলে, “তোমার গায়ের ছালটা ছাড়িয়ে নিয়ে তাই দিয়ে ঠান্ডার জন্য একটা গায়ের চাদর বানাব”। নেকড়ে বলে, “কি সর্বনাশ। আমাকে মারবে, তার চেয়ে আমাকে ছেড়ে দিলে আমি তোমার জন্য একপাল ভেড়া এনে দেব”। বুড়ো বলে, “ঠিক কথা বলছ তো। তাহলে যাও তোমাকে ছেড়ে দিচ্চি কিন্তু ভেড়ার পাল যেন ঠিক মতন পাই”।
নেকড়ে চলে গেল আর আবার বুড়ো বসে ছুরিতে শান দিতে লাগলে, শেয়াল জিজ্ঞেস করে কি করবে ওটা দিয়ে। বুড়ো বলে, “এটাকে ভাল করে শান দেবার পরে তোমার গায়ের ছালটা ছাড়িয়ে তাই দিয়ে বুড়ির জন্য কোট বানাব। ওতে অনেক ফার আছে। খুব ভাল দেখাবে”। শেয়াল বলে, “লক্ষীটি আমাকে মের না। আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার জন্য বেশ কিছু হাঁস মুরগী ধরে নিয়ে এসে দিচ্ছি”। বুড়ো বলে, “ঠিক আছে। তাহলে ছেড়ে দিচ্ছি। যাও আর আমার জিনিষ নিয়ে এস”। পড়ে রইল খালি খরগোশ। তাঁকে কাটবার কথা বলার আগেই সে বলে, তোমার জন্য বোতাম আর রিবন এনে দেব। আমাকে ছেড়ে দাও। বুড়ো রাজী হয়ে খরগোসকেও ছেড়ে দিল।
রাত যখন বেশ অনেক হয়েছে, তখন বুড়োবুড়ী হঠাত শোনে দরজাতে ঠক ঠক করে আওয়াজ। কে এত রাতে ডাকে এই ভেবে বুড়ো উঠে দরজা খুলতেই ভালুক এসে একটা বড় দেখে মৌচাক বুড়োকে দিল। বুড়ো সেটাকে রেখে শুতে যাবে, তখনই আবার দরজাতে টোকা। এবার এসেছে নেকড়ে। সাথে একপাল ভেড়া। এমনি করে তার পরে এল শেয়াল সাথে এক পাল হাঁস আর মুরগী নিয়ে। আর একেবারে শেষে এল খরগোস সাথে এক থলে বোতাম আর রিবন নিয়ে। বুড়ো আর বুড়ি খুব খুসী। ভেড়ার পাল বিক্রী করে সে কিনল একজোড়া বলদ তার গাড়ী টানার জন্য, যাতে করে সে গাড়ী ভাড়া দিয়ে পয়সা রোজগার করতে পারে। আর ষাঁড়। তাঁকে বাইড়ে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। রোদের তাপে আসতে আসতে তার সব আলকাতরা গলে পড়ে গেল। বৃষ্টিতে খড়গুলো পচে গেল। আর একদিন সেই খড়ের ষাঁড় ধুলোতে মিলিয়ে গেল।

from Spicydilip http://ift.tt/1wYA6xU

via IFTTT

রবিবার, ১৫ মার্চ, ২০১৫

বেড়াল কেন ইঁদুর খায় (দক্ষিণ নাইজেরিয়ার উপকথা)

রাজা আনসা গত পঞ্চাশ বছর ধরে কালাবারের রাজা হয়ে রাজত্ব করছেন। গোঁয়ার গোবিন্দ,আর রগচটা রাজা, কিন্তু তার একটা বেড়াল ছিল যাকে তিনি খুব ভাল বাসতেন। বেড়ালটা আবার রাজার ভাঁড়ার আর ঘরদোরের দেখাশুনাও করত। আর ছিল একটা ইঁদুর। সেটা রাজার চাকরের কাজ করত। ইঁদুরটা ছিল কিন্তু খুব গরীব, আর সে যখন রাজামশাইয়ের এক দাসীকে ভালবেসে ফেলল তখন হল মুশকিল, কেননা কিছু দাসীকে উপহার হিসাবে কিছু কিনে দেবার পয়সাও তার কাছে নেই।

কিন্তু পয়সা না থাকলে কি হবে, একটু বুদ্ধি খরচ করে সে ঠিক করে নিল যে রাজামশাইয়ের ভাঁড়ার ঘরের থেকে কিছু নিয়ে উপহার হিসাবে দিলেই ভাল হবে। আর সেই অনুযায়ী ভাড়ারের ছাদে একটা ছোট্ট ফুটো করে ইঁদুর বাবাজী তো ভাঁড়ার ঘরে ঢুকে গেল। আর সেখান থেকে কিছু ভুট্টা আর আতা চুরি করে নিয়ে সেই দাসীকে উপহার হিসাবে দিল।

ওদিকে মাসের শেষে বিড়াল যখন ভাঁড়ারের হিসাব মেলাতে লেগেছে, তখন দেখে যে ভুট্টা আর আতার হিসাবে গন্ডগোল। বেশ কিছু জিনিষ হিসাবে কম পড়ছে।

রাজা মশাই একে রগচটা লোক, তার উপরে এই হিসাবের গরমিল দেখে বিড়ালের উপর বেশ রেগেই গেলেন। বিড়াল কিন্তু ভেবে পায়না কি ভাবে এই চুরী হয়েছে, এমন সময় তার এক বন্ধু এসে বলে যে এসব ইঁদুরের কাজ। ইঁদুর এইসব নিয়ে তার বান্ধবীকে উপহার হিসাবে দিয়েছে।

বেড়াল এসে রাজামশাইকে একথা বলতে, রাজাবশাই তো সেই দাসীকে ডেকে আচ্ছা করে মার লাগালেন।ইঁদুরটাকে বেড়ালের কাছে ছেড়ে দিলেন। আর বেড়াল আর ইদুরকে তাঁদের চাকরী থেকেও তাড়িয়ে দিলেন। বেড়াল গেল ভীষন রেগে, আর তাই ইঁদুরকে জ্যান্ত খেয়ে ফেলল।

সেই থেকে সব বেড়াল ইঁদুর দেখলেই খেয়ে নেয়।
from Spicydilip http://ift.tt/1wYA6xU


via IFTTT

বুধবার, ১১ মার্চ, ২০১৫

ব্যাঙের রাণী (মেক্সিকোর উপকথা)

এক রাজার দুই ছেলে ছিল। আর তাঁদের মধ্যে একজনের বিয়ে ঠিক হয়ে গেছিল। কার সাথে, না এক সুন্দরী রাজকুমারীর সাথে। একদিন ছোট রাজকুমার তার প্রাসাদের বাগানে একটা পুকুরে তার পোষা গাধাকে জল খাওয়াতে নিয়ে গেছিল। ঠিক তখনই তার সাথে দেখা হল এক ব্যাঙ্গের রাণীর। রাণীর তো রাজকুমারকে দেখে খুব পছন্দ। রাণি তাঁকে বলে যে সে রাজকুমারকে বিয়ে করতে চায়। রাজকুমার রাজী বিয়ে করতে।

কিন্তু বিয়ে তো অনেক খরচের ব্যপার, তাই রাজকুমার গেল তার বাবার কাছে। গিয়ে বলে আমি ব্যাঙ্গের রাণিকে বিয়ে করব, আমাকে কিছু টাকা পয়সা দাও। রাজা তো অবাক। এটা কি বলে তার ছেলে। শেষকালে ব্যাঙ্গের রানিকে বিয়ে করবে। কি আর করা যায়। যাকগে তার যাকে ভাল লাগে তাকেই বিয়ে করুক। এই ভেবে দিয়ে তো দিলেন দরকার মতন কিছু টাকা। বিয়ে তো হয়ে গেল দুজনের।

 তখন রাজা মশাই বললেন যে দুই বউইয়ের মাঝে কাকে ভাওল দেখতে তা বিচার করবেন। বলে দিলেন দুজনাকেই ভাল ভাল জামা কাপড় পড়িয়ে তার সামনে হাজির করতে, যাতে তিনি ঠিক করতে পারেন কে বেশী সুন্দর। সেজন্য রাজামশাই তাঁদের দুজনাকেই একটা করে পাখি আর একটা সুন্দর দেখতে কুকুরও উপহার হিসাবে দিলেন। কিন্তু রাজকুমারদের ওখান থেকে আলাদা করে রেখে গেলেন তার ছেলেদের বউদের দেখতে।

দেখা হয়ে যাবার পরে তার পরে সবাই বসলেন খেতে। খাওয়া শেষ হবার পরে রাজামশাইয়ের একটু নাচবার ইচ্ছেও হল। তিনি বললেন তাহলে বড় বউয়ের সাথে প্রথমে নাচা যাক। সুরু হল নাচ। কিন্ত এর মধ্যে ঐ যে ব্যাঙ রাণি ছিল, সে এসে খাবার টেবিল থেকে কিছু হাড় নিয়ে মন্ত্র পড়তে শুরু করে দিলে, বড় বৌ সেটা দেখতে পেয়ে ঠিক করে ফেলল যে সেও তাহলে ছোট বউয়ের নাচের সময় এই মন্ত্র পড়ার কাজটা করবে।

এবার রাজামশাই যখন ব্যাঙের রাণীর সাথে নাচ শুরু করলেন তখন ছোট বৌ তার ঐ মন্ত্র পড়া হাডগুলোকে এক এক করে মাটীতে ফেলতে লাগল, আর ফেলার সাথে সাথেই সেগুলি সোনার হয়ে যেতে লাগল। এই দেখে বড় বৌও তার সেই মন্ত্রপড়া হাড মাটীতে ফেলতে গেলে সেই হাড় গিয়ে লাগল ছোট বউয়ের মাথায়। তার পর ছোট বৌ গেল মরে। ভালই হল, কেন না ছোট বৌ মানে ঐ ব্যাঙের রানী ছিল এক ডাইনী।

from Spicydilip http://ift.tt/1wYA6xU

via IFTTT

সোমবার, ৯ মার্চ, ২০১৫

বাদরের বাঁদরামো (সাওতালী উপকথা)

একটা সময়ের কথা বলছি যখন এক বাগানে অনেক রকমের ফল নিজের থেকেই হত আর জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ারেরা মনের সুখে সেগুলো খেতে পারত। কিন্তু সেটা তারা পারত একটা শর্তে। তাঁদের গিয়ে ঐ গাছের কাছে নমস্কার করে, মাথা ঝুকিয়ে বলতে হত, “ হে অমুক গাছ, আপনি কি আমাকে দয়া করে আপনার ফলের একটু স্বাদ নিতে দেবেন”। 
খেয়াল রাখতে হত যে, তারা গাছের নাম ঠিক করে বলছে, আর ঐ দয়া করে কথাটা অতি অবশ্যই বলেছে। এটাও মনে রাখতে হত যে হ্যাংলামো করে অনেক ফল পেড়ে নিয়ে নষ্ট যেন না করা হয়। তাঁদের আম খাবার ইচ্ছে হলে আম গাছের কাছে গিয়ে বলতে হত, “ ও ভাই আম গাছে , তুমি কি দয়া করে একটা আম আমাকে খেতে দেবে”। বাস। অমনি আমগাছ থেকে একটা ভাল দেখে পাকা মিষ্টি আম, তার সামনে পড়ত, আর সেটা সে খেতে পারত। 
এখন সেই বাগানের এক পাশে একটা সুন্দর দেখতে গাছ ছিল, আর তাতে সুন্দর সুন্দর দেখতে কিছু ফল হয়েছিল। কিন্তু সেই ফল কেউই খায় নি। কেন না ঐ গাছটার নামই তো কেউ জানত না। আর নাম না জানলে গাছটাকে কি নামে ডাকা হবে। 
ঐ বাগানেরই এক পাশে একটা ছোট্ট কুড়েঘরে এক বুড়ী থাকত। যদি কোন জানোয়ার কোন গাছের নাম না মনে করতে পারত, তবে তার কাছে গিয়ে জেনে আসত। বাগানে যত গাছ ছিল বুড়ী তাঁদের সব গাছগুলোর নাম জানত। এই গাছের নামও বুড়ি জানত। হলে কি হবে, গাছের নামটা এত লম্বা আর খটমট যে জানোয়ারেরা ঐ নামটা শুনে সেই বুড়ির বাড়ি থেকে গাছ পর্যন্ত আসতে আসতেই নাম ভুলে যেত আর গাছের কাছে ফল চাওয়া হত না।  ঐ বাগানে একটা বাঁদর থাকত। সেই বাঁদর আবার গীটার বাজিয়ে গানও গাইত। জন্তু জানোয়ারেরা তার গান শুনতে খুব ভালবাসত। এইবার সেই বাঁদরের ইচ্ছে হল যে ঐ নাম না জানা গাছের ফল খায়। গেল সে বুড়ীর কাছে গীটার বগলে করে। আর বুড়ীর কাছে ঐ গাছটার নামও জেনে নিল, তার পরে সেই নামটাকে নিয়ে একটা গান বানিয়ে ফেলল। গীটার বাজায় আর সেই গানটা গায়, যাতে নামটা না ভুলে যায়। জন্তু জানোয়ারেরা জিজ্ঞেস করে এটা আবার কি গান গাইছে। কিন্তু বাঁদর কোন উত্তর দ্যায় না খালি গেয়ে চলে আর সেই গাছটার দিকে হেটে। 
গিয়ে পৌঁছল সেই গাছের কাছে। কি রকম সুন্দর ফলটা দেখতে। সে কোন রকমে এটুকু মনে রেখেছিল তাঁকে নামটা দুবার বলতে হবে আর দয়া কোরে এই কথাটাও যেন বলা হয়। বাঁদর সে কথা একেবারে ভোলে নি। তাই ঠিক মত বলে দিতেই গাছ তার একটা ফল বাঁদরের সামনে দিয়ে দিল। বাঁদর সেটাকে তুলেই এক কামড়। আর তার পর ওয়াক ওয়াক থু থু।, কি বিচ্ছিরী খেতে রে বাবা। ফলের বাকীটা সে ছুঁড়ে প্রায় বাগানের বাইরে ফেলে ছিল। কিন্তু বাঁদরের বাঁদড়ামো এবার সুরু হল। সে ভাবে একা সে কেন এই বাজে স্বাদের ফল খাবার শাস্তি পায়।
 তার পর থেকে কোন না কোন জানোয়ারকে ধরে তাঁকে ঐ সুন্দর দেখতে ফলটা খাওয়াত। আর তারা যখন সেই বিশ্রী ফলটা খেয়ে মুখ ব্যাঁকাত তখন বাঁদর খুব মজা পেত। সেটাই তার বাঁদরামো ছিল।

from Spicydilip http://ift.tt/1wYA6xU

via IFTTT


রবিবার, ৮ মার্চ, ২০১৫

বাঘের গায়ে দাগ কি করে হল (বর্মা দেশের রূপকথা)


কোন এক সময়ে এক জঙ্গলে এক বিরাট বাঘ থাকত। আর তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল এক খরগোস। তখন কিন্তু বাঘের গায়ে ডোরাকাটা দাগ থাকত না। সুন্দর একেবারে সোনার রঙ ঝলমল করেছে। এদিকে খরগোস ভায়া ছিল ভীষন দুষ্টু। সবার সাথে ইয়ার্কি মারে। একে ক্ষেপায়, ওকে ক্ষেপায়, মানে একেবারে দুষ্টুর শিরোমণি। আর তাই এই খরগোসের কোন বন্ধু ছিল না। সবাই তাঁকে এড়িয়ে চলে। একা এই বাঘই তাঁকে বন্ধু হিসাবে মেনে নিয়েছিল। তাও যখন দেখে যে বেচারী খরগোসের কোন বন্ধু নেই। আর এমনিতে ভোলাভালা বাঘ, তার পেছনে তাঁকে নিয়ে কেউ মস্করা করছে কিনা, তার খেয়াল রাখত না। এমন সময় একদিন খরগোস এল বাঘের সাথে দেখা করতে। কি ব্যপার? খরগোস বাঘকে বলে, “বন্ধু, কাল আমাকে তুমি একটু সাহায্য করতে পারবে? বর্ষাকাল তো এসেই গেল, আমার ঘরের ছাতটাকে নতুন করে ছাইতে হবে। তাই কিছু খড়ের দরকার। তুমি আমাকে সাহায্য করলে, খড় কাটার পুরো কাজটা একদিনেই হয়ে যাবে”। বাঘ ভায়ার খেয়াল নেই যে খরগোস থাকে তো গর্তে। তার কোন ঘর বানানর কিসের দরকার? সে খুসী মনে বলে দিল, “ঠিক আছে, আমি তোমার সাথে কাজে যাব”। খরগোস বলে, “আমাদের ঐ বড় জঙ্গল পেরিয়ে যেতে হবে, অনেকটা পথ। সক্কাল সক্কাল বেড়িয়ে পরব। সাথে খাবার নিত ভুল করো না যেন”। পরের দিন সক্কাল বেলায় দুজনে রওয়ানা হয়ে গেল। খরগোস চড়ল বাঘের পিঠে। আর হাল্কা হবার জন্য বাঘ বুঝতেও পারল না যে খরগোস তার পিঠে বসে আছে। খরগোসের কাছে দুটো খাবারের প্যাকেট। একটাতে খরগোসের আনা একটা প্যাকেট যাতে আছে কিছুটা গোবর আর বালি মেশান। আর ওদিকে বাঘ ভায়া দুজনের পছন্দ মতন ভাল খাবারই এনেছে। জায়গা মতন পৌছনোর পরে বাঘ তো কাজে নেমে পড়ল। এদিকে খরগোস বললে , সে খুব ক্লান্ত হয়ে গেছে তাই একটু বিশ্রাম না নিয়ে কাজে লাগতে পারছে না। বাঘ ভায়ার কিন্তু খেয়াল এল না যে খরগোস সারাক্ষণ তার পিঠেই চড়ে এসেছে, তাই তার ক্লান্ত হবার কোন সম্ভাবনা নেই। যতক্ষণ বাঘ ভায়া তার কাজ শেষ করছে ততক্ষনে খরগোস বাঘের আনা খাবারটা খেয়ে নিয়ে খালি ঐ গোবর আর বালি মেশান প্যাকেটটা রেখে দিল। বাঘ ভায়া কাজ সেরে এসে খেতে বসলে, খরগোস বলে, “পুরাকালে জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন যে যারা ঠিক সময়ে খেতে আসেনা তাঁদের খাবার বালি আর গোবর মেশান হয়ে যায়”। বাঘ তার খাবার খেতে পারল না কিন্তু ভাবতে লাগল সত্যি পুরাকালে লোকেরা কত কি জানত। সন্ধ্যের মধ্যে বাঘ ভায়া দুটো বিরাট বড় খড়ের আঠি কেটে তৈরী করে নিল, যাতে দুটোকে নিয়ে যাওয়া যায়। তার পরে দুটো আটিই বাঘ তার ঘাড়ে তুলে ফেরার জন্য হাঁটা দিল। খরগোসকে অত বড় আটির নীচে দেখা যাচ্ছিল না বলে সে কখন বেরিয়ে এসে কিছু না নিয়েই রওয়ানা হল। রাস্তায় খরগোস হঠাত ফস করে দেশলাই জ্বেলে নিতে বাঘ ভায়া জিজ্ঞেস করে কিসের আওয়াজ হল খরগোস ভায়া।। খরগোস বলে আমার খুব ঠান্ডা লাগছে মনে হচ্ছে সারাদিন রোদে থেকে জ্বর এসেছে। এই বলে সে একটা আঁটিতে আগুন লাগিয়ে নিয়ে লাফ মেরে জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ল। বাঘ ভাবে খরগোসের নিশ্চয় খুব জ্বর এসেছে তাই তার ঠান্ডা লাগছে, কিন্তু আমার তো বেশ গরম লাগছে। ইতিমধ্যে তার পিঠে যে আঁটীটা ছিল সেটার আগুনের তাপ তার গায়ের চামড়াতে এসে পৌছলে, সে দেখে তার গায়ের চামড়াতে দাগড়া দাগড়া হয়ে পুড়ে দাগ হয়ে গেছে। সে চিৎকার করে আঁটীটা ফেলে দিয়ে লাফাতে শুরু করে দিল। ঠিক তখনই খরগোস এসে তার সামনে দাড়ালে, বাঘ খুব রেগেমেগে জিজ্ঞেস করে, আমার পিঠের আঁটিটাতে কেন তুমি আগুন লাগালে। খরগোস বলে, “আমি কোথায় আগুন লাগালাম। আমি তোমাকে এই প্রথম দেখছি”। বাঘ বলে, “সকালে আমরা এক সাথে এসেছিলাম, আর তুমি বলছ আমাকে এর আগে দেখইনি”। খরগোস বলে, “আরে ওতো আমার পিসিমার ননদের বৌদির ভাইপো হবে। দেখতে আমাদের প্রায় এক রকমের”। বাঘ আর কি করে। কাছের নদীতে ডুবকী লাগিয়ে তার গায়ের জ্বলুনী থামাল। সেই থেকেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ হয়ে গেছে।

from Spicydilip http://ift.tt/1wYA6xU

via IFTTT

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

নেকড়ে, শেয়াল আর ভেড়ার গল্প (দক্ষিণ আফ্রিকার উপকথা)


এক নেকড়ে একদিন তার শিকার থেকে ফেরার সময় সামনে দেখে এক খামার বাড়ি আর সেখানে কিছু ভেড়ারয়ে গেছে। এই নেকড়ে কিন্তু আগে কোনদিন ভেড়া দেখে নি। কাজেই ভেড়ার মোটাসোটা চেহারা দেখে একটু নরম হয়েই তাঁকে গিয়ে জিজ্ঞেস করে, “আজ্ঞে সুপ্রভাত মশাই,আপনি কে হে ভাই। আপনার নামটা কি বলুন না”? ভেড়ার গলার আওয়াজ এমনিতেই একটু বেশি মোটা আর সে তার গম্ভীর গলায় বল্লে, “আমার নাম হচ্ছে ভেড়া। আর তোমার নামটা কি”? কিন্তু এই কথাগুলো জিজ্ঞেস করার সময় ভেড়া তার সামনের পা দুটো বেশ একটু উচু করেই রেখে কথা বলছিল, যাতে মনে হয় এইবার মাথা দিয়ে গুঁতিয়েই দেবে, নেকড়ে এই ভেড়ার গম্ভীর গলার আওয়াজ শুনে বেশ একটু ভয় পেয়ে গেল আর নিজের পরিচয় হিসাবে কোন রকমে “আমি নেকড়ে” এই কথাটুকু বলে পড়ি কি মরি করে পালাল। এখন এই নেকড়ে যে জঙ্গলে থাকত, সেখানে এক শেয়ালও থাকত। হাঁফাতে হাঁফাতে নেকড়ে গিয়ে শেয়ালকে বলে, “ও শেয়াল ভায়া, আজ আমি একটা ভয়ানক ধরনের জানোয়ার কে দেখেছি। কি তার গলার আওয়াজ, আমি তো ভাই, ভয়ের চোটে পালিয়ে এসেছি । নাম জিজ্ঞেস করলাম তো বলে আমি ভেড়া”। শেয়াল বলে, “ভায়া তুমি একটা বুদ্ধু, ভেড়ার মাংস তুমি কি আগে খাওনি। ঠিক আছে, কাল আমরা দুজনে গিয়ে ওটাকে মেরে ভাল ভাবে মাংস খাব”। কিন্তু নেকড়ে যেতে ভয় পাচ্ছে দেখে বলে, “ঠিক আছে একটা দড়ি দিয়ে আমরা একে অন্যের সাথে বাঁধা থাকলে তো আর কেউ কাউকে ছেড়ে পালাবে না”। পরের দিন সকালে যখন ভেড়া তার সকালের জলখাবার খাচ্ছে তখন হটাত দেখে দূরে নেকড়ে আর শেয়াল দুজনে মিলে আসছে। ভেড়া তো ভীষণ ভয় পেল আর তার গিন্নী কে বললে, “গিন্নি আজ মনে হচ্ছে আমাদের শেষ দিন। আমাদের খেতে নেকড়ে আর শেয়াল দুজনে মিলে আসছে”। ভেড়া গিন্নী বলে, “চিন্তার কোন কারণ নেই, আমি সব কিছু ঠিক করছি। তুমি বরঞ্চ এক কাজ কর। আমাদের ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে হাওয়া খাইয়ে আন। আর হ্যাঁ, আমি তোমাকে ইশারা করলেই তুমি বাচ্চাটার গায়ে খুব জোরে একটা চিমটি কেটে দেবে। যাতে বাচ্চাটা কেঁদে ওঠে”। এদিকে শেয়াল আর বাঘ যখন কাছে এসেছে অমনি ভেড়া গিন্নী ইশারা করতেই ভেড়া তার বাচ্চাটাকে দিয়েছে এক চিমটি। আর বাচ্চাটা কেঁদে উঠেছে। তখন ভেড়াগিন্নী জোরগলায় বলে উঠল, “ঠিক আছে শেয়াল ভায়া। একেবারে ঠিক সময়েই নেকড়েটাকে ধরে এনেছ। দেখনা বাচ্চাটা খাবে বলে কাঁদছে। নিয়ে এস কাছে। বাচ্চাটাকে খেতে দিই”। নেকড়ে এই কথা শুনে ভাবে সত্যি বুঝি শেয়াল তাঁকে ধরে বেঁধে নিয়ে এসেছে ভেড়ার কাছে খেতে দেবে বলে। আর কি সে থাকে ওখানে। প্রাণপনে পেছন দিকে মারল ছুট। আর শেয়াল তো দড়ি দিয়ে নেকড়ের সাথে বাঁধা আছে। সে মাটিতে আছাড় খেয়ে, ঘষটে গায়ের ছালচামড়া ছিঁড়ে, নেকড়ের বাঁধনের সাথে চলল জঙ্গলের দিকে। একেবারে জঙ্গলের ভেতরে না যাওয়া পর্যন্ত নেকড়ে আর থামে নি। ভেড়া, তার গিন্নী আর বাচ্চা বেঁচে গেল।

from Spicydilip http://ift.tt/1wYA6xU

via IFTTT

সোমবার, ২ মার্চ, ২০১৫

কৃতজ্ঞতা (জাপানী রূপকথা)

 কোন এক সময়ে জাপানের হিতাচীতে নামইকাটা নামে একটা জায়গায় এক পন্ডিতমশাই থাকতেন। বয়স তার ছিল অনেক আর তার কোন ছেলেপিলেও ছিল না যারা তাঁকে খাবার তৈরী করে দেবে। পন্ডিতমশাই তার রান্নাবান্না নিজেই করে নিতেন আর দিন রাত মনদিয়ে প্রার্থনা করতেন, “ নামু আমিদা বুতসু “ মানে হচ্ছে, ওম মনিপদ্মে হুম। কাছের গ্রামের লোকজনেরা তাঁকে খুব শ্রদ্ধা করত আর শাক সব্জী, কলাটা মুলোটা দিয়ে যেত। এমনকি তার ঘরের মেরামতীর দরকার পড়লে তারাই এসে সেটা করে দিত। এক শীতের রাতে যখন বাইরে খুব ঠান্ডা পড়েছে, তখন পন্ডিতমশাই শুনলেন কে যেন তাঁকে বাইরে ডাকছে, “পন্ডিতমশাই, পন্ডিতমশাই”। উঠে দরজা খুলে দেখেন বেজীর মতন একটা জন্তু দরজাতে দাঁড়িয়ে আছে। নাম তার ছিল ব্যাজার। রাতবিরেতে এই রকম একটা জন্তুকে দরজাতে দেখলে লোকে সাধারনত ভয় পাবে, কিন্তু পন্ডিতমশাই ভয় পেলেন না। বরঞ্চ জিজ্ঞেস করলেন কি চাই তার। ব্যাজার বলে, “প্রভু আমি এতদিন পাহাড়ে থাকতাম কিন্তু এখন বয়স হয়েছে ঠান্ডায় বড্ড কষ্ট পাচ্ছি। আপনি যদি দয়া করে আমাকে আপনার ঘরে একটু জায়গা দেন আর আপনার ঘরের একটু আগুন পোহাতে দেন, তবে আমি একটু গরম থাকতে পারি”। পন্ডিতমশাইয়ের দয়া হল, আহারে বেচারা ঠান্ডায় কষ্ট পাচ্ছে। তাই বললেন, “এটা আর কি এমন কথা। চটপট ঘরে ঢুকে এস, আর আগুনের পাশে বসে যাও”। ব্যাজার ঠিক এই রকম আশা করেনি। তবুও পন্ডিতমশাই বলামাত্র সে ঘরে ঢুকে এল আর আগুনের পাশে বসে গেল। পন্ডিতমশাই দরজা বন্ধ করে লেগে গেলেন আবার প্রার্থনা করতে। ঘন্টা দুয়েক বাদে ব্যাজার যখন বুঝতে পারল যে তার গা বেশ গরম হয়ে গেছে তখন সে পন্ডিতমশাইয়ের কাছ থেকে বিদায় নিল। তার পর থেকে সে রোজই রাতে পন্ডিতমশাইয়ের ঘরে আসতে শুরু করে দিল। আসার সময় ব্যাজার কিছু শুখনো ঘাস পাতা আগুনের জন্য নিয়ে আসত। এটা পন্ডিতমশাইয়ের অভ্যাসে মধ্যে দাঁড়িয়ে গেছিল। যদি কোনদিন ব্যাজারের আসতে দেরী হত তো পন্ডিতমশাই ভাবতে থাকতেন কেন এত দেরী হচ্ছে। শীত চলে গেলে বসন্তকাল এসে পড়ল আর তখন ব্যাজার পন্ডিতমশাইয়ের কাছে আসা বন্ধ করে দিল। কিন্তু আবার ঘুরে শীত পড়তেই ব্যাজার এসে হাজির। আবার সেই আগের মতন ব্যাজার রোজ রাত্রে এসে পন্ডিতমশাইয়ের কাছে থাকে। এভাবে দশ দশটা বছর কেটে গেল। ব্যাজার বলে, “পন্ডিতমশাই আপনার দয়ায় তো আমার শীতগুলোতে কোন কষ্ট হয়নি। কিন্তু আপনার এই উপকারের বদলে আমি কি করতে পারি। আপনি বললে পরে সেটা না হয় আমি চেষ্টা করে দেখব”। পন্ডিতমশাই বলেন, “নারে ভাই, আমার কাছে তুমি বরাবর এই রকম ভাবে প্রতি শীতে আস সেটাই আমার সবচেয়ে ভাল লাগবে”। প্রত্যেক বছরই ব্যাজার পন্ডিতমশাইকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। শেষে এক দিন পন্ডিতমশাই বললেন, “দেখ ভাই। আমি তো সারাদিন প্রার্থনা করেই কাটাই, আর আমার জন্য প্রত্যেক দিনে যা যা দরকার, তা তো গ্রামের লোকেরাই আমাকে দিয়ে যায়। তাই বিশেষ কিছুর দরকার আছে বলে তো মনে হয় না। হ্যাঁ, তবে তুমি যখন এত কথা বলছ, তখন যদি আমাকে তিন রিয়ো সোনা দিতে পার তবে ভাল হয়। মানে আমি তো বুড়ো হয়েছি, যে কোনদিন মারা যেতে পারি। এখন ঐ তিন রিয়ো সোনা আমি যদি কোন মন্দিরে দান করি, তবে তারা আমার নির্বাণের জন্য ভাল করে প্রার্থনা করবে”। পন্ডিতমশাই যতক্ষণ এই কথাগুলো বলছিলেন ততক্ষণ ব্যাজার কে বেশ চিন্তিত দেখাচ্ছিল। তাই দেখে পন্ডিতমশাই বললেন, “যাকগে, তোমায় এ নিয়ে চিন্তিত হতে হবে না কেননা নির্বাণের পথে যাচ্ছি যখন, তখন আমার হয়ে কেউ প্রার্থনা করে কি না করে তাতে কিছু এসে যায় না”। কিন্তু তার পরে ব্যাজার আর আসে না। পন্ডিত মশাই ভাবেন কি হল রে বাবা, নিশ্চয় টাকা জোগাড় হয়নি বলে আসছে না, আর নয়ত টাকা জোগাড় করতে গিয়ে কিছু দুর্ঘটনা হয়ে বেচারা মারা গেছে। এই ভাবেন আর নিজের উপরে রাগ করেন যে কেন তার ঐ সোনার কথা বলতে গেলেন। আর বেশী করে ব্যাজারের জন্য প্রার্থনা করতে থাকেন। এই রকম ভাবে তিন তিনটে বছর কেটে গেল। হঠাত এক রাতে পন্ডিত মশাই একটা ডাক শুনতে পেলেন, “গুরুদেব, ও গুরুদেব”। গলার আওয়াজ ব্যাজারের মতো লাগছে মনে হল। আনন্দে পন্ডিত মশাই এক লাফে উঠে দরজা খুলেই দেখেন সত্যি তো ব্যাজার দাঁড়িয়ে আছে। তিনি আনন্দে বলে উঠলেন, “কোথায় ছিলে এত দিন। এদিকে আমি চিন্তায় মরি তোমার কিছু বুঝি হল”। ব্যজার ঘরে ঢুকে বলে, “গুরুদেব, আপনি আমাকে যে সোনার কথা বলেছিলেন সেটা যদি কোন অসৎ কাজের জন্য হত তবে তো আমি যে কোন জায়গা থেকে চুরি করে আনতে পারতাম। কিন্তু যখন আপনি বললেন যে ওটা কোন মন্দিরে দেবেন, তখন আমি ভাবলাম চুরি করে তো কোন মহৎ কাজ হবে না। তাই আমি চলে গেছিলাম সাডো দ্বীপে। সেখানে খনির মজদুরেরা যে সমস্ত মাটী আর বালি খুঁড়ে সোনা নিয়ে বাকিটা ফেলে দ্যায় সেই গুলোকে গালিয়ে তার থেকে কিছু কিছু করে সোনা বার করেছি। সেই জন্যই এত দেরী হয়ে গেল”। এই বলে একটা কাপড়ের পুটুলী খুলে পন্ডিত মশাইকে দেখাল। হ্যাঁ সত্যি তো সোনাই দেখা যাচ্ছে। পন্ডিতমশাই সেটাকে তুলে নিয়ে বললেন, “তাহলে সত্যি তুমি আমার একটা কথার জন্য এত কষ্ট করলে, তোমাকে যে আমি কি বলব তা ভেবে পাচ্ছি না”। ব্যাজার বলে, “গুরুদেব, আমি আমার কর্তব্য করেছি, ওটা তো আমার করা উচিতই ছিল। দয়া করে একথা আপনি আর কাউকে বলবেন না”। পন্ডিত মশাই কথাটা শুনে বললেন, “কিন্তু না বলে তো থাকা যাবে না। কারণ আমার ঘরে এটা রাখলে পরে চোরে চুরি করে নিতে পারে। আর যদি মন্দিরে এখন দিই তবে লোকে ভাববে কোথা থেকে এই পন্ডিত ভিখিরীর এত টাকা হল যে সোনা দান করছে। অবশ্যি আমি বলতে পারি যে আমাকে তুমি দিয়েছ। তাতে একটা বিপদ হতে পারে যে তোমার উপরে লোকে হামলা করবে। তবুও যতদিন আমি বেঁচে আছি, ততদিন তুমি মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যেও”। তার পর থেকে যতদিন পন্ডিতমশাই বেঁচে ছিলেন, ততদিন ব্যাজার প্রতি শীতে তার ঘরে এসে রাত কাটাতেন। কিন্তু তোমরা এর থেকে কি শিখতে পারলে, দেখলে তো একটা জন্তুও কৃতজ্ঞতা প্রকাশ করার ইচ্ছে আর ক্ষমতা রাখে।

from Spicydilip http://ift.tt/1wYA6xU

via IFTTT

রবিবার, ১ মার্চ, ২০১৫

আন তিয়েমের তরমুজ (ভিয়েতনামের রূপকথা)


অনেক দিন আগে ভিয়েতনামে হুং ভং নামে এক দয়ালু রাজা ছিলেন। তার একটাও ছেলে ছিল না। খালি একটাই মেয়ে। কি আর করে, ঠিক করে নিল যে একজন ছেলেকে দত্তক নেবে। দূরদেশ থেকে এক ছেলেকে সে দত্তক নিল। ছেলের নাম ছিল আন তিয়েম। ধীরে ধীরে আন তিয়েম বড় হয় আর সব দিক দিয়ে চৌখস ছেলে হয়ে ওঠে। যেমন বুদ্ধি তেমনি তার বিচার। রাজা মশাই খুব খুশী। কিন্তু তার মেয়েকেও তিনি কাছছাড়া করতে রাজী নন, তাই ঠিক করলেন যে আন তিয়েমের সাথে তার নিজের যে মেয়ে ছিল তার বিয়ে দিয়ে দেবেন। রাজামশাই চেয়েছেন আর বিয়ে হবে না? বিয়ে মহা ধুমধামের সাথে হয়ে গেল, আর তার পরে দুজনে মহা সুখেই দিন কাঁটাতে লাগল। কিন্তু রাজসভাতে কিছু না কিছু বদ লোক থাকবেই। তারা এই দুজনের নামে মিথ্যে মিথ্যে গুজব রটাতে শুরু করে দিল। কেননা তারাতো আর এঁদের ভাল চায় না। ক্রমে রাজামশাই এই সব গুজব শুনতে পেলেন। ভাবতে থাকেন তবে কি এগুলো সত্যি। তার মেয়েই তার বিরুদ্ধে যেতে চাইছে। আর আন তিয়েম, যাকে তিনি নিজের ছেলের মতন করে ভালবেসে ছিলেন সেও ঐ দলে আছে। বিশ্বাস হচ্ছেনা, কিন্তু তবু হলেও হতে পারে। তাহলে কি করা যায়। ঠিক করলেন আন তিয়েমকে নির্বাসন দেওয়া হোক। কোথায়, না বহুদূরের কোন এক নির্জন দ্বীপে। কবে যে নির্বাসনের সাজা মকুব হবে তা কজেউ জানে না।আন তিয়েমও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সে কোনদিন বেঁচে ফিরতে পারবে। আর ওদিকে আন তিয়েমের স্ত্রী মানে রাজামশাইয়ের মেয়ে যখন দ্বীপে গিয়ে সেই হুহু করে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া দেখল আর তার ঝাপটা গায়ে অনুভব করল, সে তো কেঁদেই ফেলল। কি করে এই রকম জায়গাতে তারা থাকবে। কোন লোকজন নেই সাহায্য করার মতন কাউকে কোথাও পাওয়া যাবে না। ভেবে কি লাভ, যাকগে কি আর করা যাবে। কোন রকমে তার নিজেদের ধীরে ধীরে ওখানে থাকার জন্য তৈরী করে নিতে শুরু করল। একদিন আন তিয়েন সমূদ্রের পাড়ে দেখে কয়েকটা হলুদ রঙের পাখী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পাখীগুলোকে সে চেনে না, তাই ভাল করে দেখবার জন্য সে একটা উচু পাথরের উপর থেকে নজর রাখতে লাগল। দেখতে পেল যে কিছু কাল রঙের বিচি ওখানে পড়ে আছে আর পাখীগুলো তাতে ঠোকর মারছে আর খেয়ে নিচ্ছে। আন তিয়েম ঠিক করে নিল এই বীজগুলো নিয়ে সে কোথাও পুঁতে দেবে। তাতে তার তো ক্ষতি তো কিছু হবে না। আন তিয়েম তার বউকে বলল, “দেখ এই বিচীগুলো পাখী খাচ্ছিল। তারা যদি খেতে পারে তবে এর ফল আমরাও খেতে পারব”। পুঁতে দেবার কিছুদিন বাদেই দেখল যে বীজগুলো থেকে লতার মত গাছ হয়েছে, তাতে প্রথমে কুড়ি এল তার পরে ফুলও এল। আর সব শেষ এল ফল। গোল গোল ফল ক্রমে বড় হয়। দেখতে দেখতে সেই ফলগুলো তাঁদের মাথার মাপের চেয়ে বড় হয়ে উঠল, সবুজ রঙের গা, বেশ হাত বোলালে মসৃণ লাগে। ফলগুলোর থেকে সুন্দর গন্ধ বার হচ্ছে দেখে একদিন আন তিয়েম একটা ফল কেটে নিয়ে খাবার জন্য বাইরের খোলাটা ছাড়াল। ভেতরে লাল রঙ। আর কি মিষ্টি খেতে । ফলটার নাম আন তিয়েম দিল “দুয়া দু”। কিন্তু আন তিয়েমের বৌ বলে, শোন শোন পাখীগুলো কি বলছে। আন তিয়েম পাখীর ডাক শুনে বলল, ওরা তো বলছে “তে কুয়া, তে কুয়া”। দুজনে মিলে ফল গুলোকে খতে লাগল কিন্তু ফলের বীজ গুলোকে তুলে রাখল যাতে নষ্ট না হয়। এই প্রথম তারা ‘তে কুয়া’ মানে তরমুজ খেল। পরের বছর সেই বীজগুলো পুতে আরও তরমুজ হল, এমন করে প্রচুর তরমুজ হলে পরে, আন তিয়েম বুদ্ধি করে দ্বীপের কাছ দিয়ে যে সমস্ত জাহাজ যেত, তাদের নাবিকদের কাছে ঐ তরমুজ বিক্রী করে তার বদলে তাঁদের যা যা দরকার তাই নিতে লাগল। তাঁদের আর কোন কষ্ট রইল না। একদিন আন তিয়েমের মাথায় একটা বুদ্ধি আচমকা এল। সে কিছু তরমুজের গায়ে তার নাম খোদাই করা সমূদ্রের জলে ভাসিয়ে দিল। তরমুজগুলো ভাসতে ভাসতে গিয়ে পৌছল রাজা মশাইয়ের দেশে। সেখান কার লোকেরা নতুন ধরণে কিছু সমূদ্রে ভাসছে দেখে তুলে নিয়ে এসে রাজামশাইয়ের কাছে হাজির। রাজামশাই দেখলেন ফলের গায়ে লেখা আছে আন তিয়েম। রাজামশাই চেচিয়ে উঠলেন আরে এটাতে তো আন তিয়েমের নাম লেখা আছে। তাহলে আন তিয়েম এখনো বেচে আছে। লোক পাঠিয়ে আন তিয়েমকে আর তার বউকে দেশে ফেরত নিয়ে আসা হল। সবাই সুখে থাকতে লাগল।

from Spicydilip http://ift.tt/1wYA6xU

via IFTTT

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

পুজার কথা (৪)


পূজা আর অশোক যতক্ষণ মিনি ধরে লেকটাউনে পৌঁছচ্ছে ততক্ষণে আমরা দেখে নি মিনতি কি করছে। আগে মিনতির পরিচয়টা দিয়ে দিই। মিনতি হল অশোকের মাসতুত বৌদি।
সকাল থেকে মিনতি তার কর্তা, মানে দিলীপ কে অফিস যেতে আটকেছে। বলে আরে তোমার ভাইয়ের বৌ কে হবে দেখে নাও, আর তার পরে কি করতে হবে সেটা পরে বলব।
বাধ্য স্বামী, কাজেই অফিসে একটা ফোন করে একটু করুণ সুরে বলে দিল ভীষণ মাথা ব্যথা করছে, মাইগ্রেন হয়েছে বলে মনে হচ্ছে,  দশটার পরে ডাক্তার দেখাতে যেতে হবে, তাই অফিসে যেতে পারছি না।
দিলীপ আর মিনতির বিয়েটা ঠিক এরেঞ্জড ম্যারেজ নয়, আবার পুরোপুরি লাভ ম্যারেজ নয়। যখন ওরা প্রেম করছিল, মানে মিনতির দিক থেকেই আগ্রহটা বেশি ছিল, তখন মিনতিদের বাড়ী থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে আসা হলে দিলীপের মনস্কামনা পূরণ হয়। বিয়েটা নির্বিবাদে হয়ে যাবার পরে অন্যেরা জানত পারে।
লেকটাউনের বাড়ী পৌঁছতে অশোকদের প্রায় ঘন্টাটাক লেগে গেল, রাস্তায় একটু ট্রাফিক জ্যামের মতন ছিল। ঘরে ঢুকতেই মিনতি পূজাকে আলাদা ডেকে তার শোবার ঘরে নিয়ে গেল। অশোককে ছেড়ে গেল দিলীপের জিম্মায়।
দিলীপ জিজ্ঞেস করে কি রে সিগারেট ছেড়ে দিয়েছিস কি? না পকেটে প্যাকেট আছে? থাকে যদি তাহলে ধরা আর নয়ত চারমিনার খাবি তো  ঐ টেবিলের ড্রয়ারটাতে আছে।
অশোক বলে না আজকাল একেবারে কমিয়ে দিয়েছি। খাবার পর ছাড়া খাই না। তাই আর প্যাকেট কিনি না। আর ক দিন বাদে তো ছাড়তেই হবে, তাই আগে থাকতেই প্র্যাকটিস করে নিচ্ছি।
তুই একটা ভীতুর ডিম, কোথায় পুরুষ সিংহ হয়ে গর্জে উঠে বলবি, আমি খাব, তা না কেউ বলে দিল আমি পছন্দ করি না, আর তুই শা- ছেড়ে দেবার প্ল্যান করেছিস।
অশোক বলে, না সেটা ঠিক নয়। আসল কথা প্রত্যেক বছর তো ট্যাক্স বাড়ছে এর পরে সিগারেটের দামে দেখবি এক দিনের মাইনেই বেড়িয়ে যাচ্ছে। মনে হয় বোতলও  একদিন একটা প্যাকেটের চেয়ে সস্তা হয়ে যাবে।
হোক বা না হোক, আমি ছাড়ছি না। যাক তোর বৌদি বলছিল তুই নাকি তোর নিজের ইস্ত্রী ঠিক করে ফেলেছিস। মেসো জানে?
ক্ষেপেছিস, বাবা জানবে আর আমি বাড়ীতে থাকতে পারব। এটা কি চাঁদ ধরার মতন হয়ে যাচ্ছে না। আরে সেই জন্যই তো বৌদির শরণাপন্ন হয়েছি। সে যদি কিছু উপায় বার করতে পারে।
ওরে বাবা। ঐ হিটলারকে একমাত্র মাসীই পারে ঠিক করে ম্যানেজ করে নিতে। তুই মাকে বলনা সোজা, যে এ তোমার ছেলের বৌ হবে, পার তো মেনে নাও আর নয়ত আমি বিয়ে করে অন্য জায়গাতে গিয়ে থাকব। মেসো না মানলেও একবার নাতি এলে সব ঠিক মেনে নেবে। ততদিন না হয় ও বাড়িতে যাবি না। দেখা হবে না, কিন্তু তোর বৌদির মারফত খবরাখবর পেয়ে যাবি।
দূর সেটা ঠিক হবে কি? মার তো আবার প্রেসারের প্রবলেম আছে। কিছু না হয়ে যায়?
তাহলে যা দেবদাস হয়ে ঘুরে বেড়া। কি নাম মেয়েটার, কি করে?
এসেছে। এখন বৌদির জিম্মায়, তাঁদের কি শলা পরামর্শ হচ্ছে সেটা আমার জানার নয়। খালি আমাকে কি করতে হবে সেটা জানালেই তদনুযায়ী কার্য সম্পন্ন হইবেক।
কতক্ষণের মেয়াদে এসেছিস।
না সন্ধ্যের আগেই ঘরে পৌঁছতে হবে ওকে। তাই ধর, এখান থেকে তিনটের মধ্যে বেরলেই হয়ে যাবে।
ঠিক আছে। বুদ্ধির গোড়াতে একটু ধূম্রনিষেক করে নিই, তার পরে ভাবা যাবে কি করা যায়।